ঢাকাWednesday , 13 July 2022
  • অন্যান্য

যশোরে যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা

admin
July 13, 2022 7:58 am
Link Copied!

 মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।  মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নাজির শংকরপুরের আকবরের মোড়ে এ ঘটনা ঘটে।  নিহত ধনি যুবলীগ কর্মী ইয়াসিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।  ওই হত্যা মামলায় কয়েকদিন আগেই তিনি জামিনে জেল থেকে বের হন তিনি। নিহত ধনির ভাই মনি জানান, ধনি বাড়ি থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় নাম না জানা ৮/১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে ধনির উপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় ধনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে একটি সূত্র জানায়, নিহত ইয়াসিনের এক নিকট আত্মীয়ের নেতৃত্বে ধনির ওপর হামলা চালানো হয়েছে। ওই আত্মীয়ের বাবার সঙ্গে ধনির ব্যবসায়িক দ্বন্দ্ব চলছিলো। এর জেরেই হত্যা করা হয়েছে তাকে। এদিকে ধনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা যুবদলের নেতারা। তারা দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের আটকের দাবি জানান। যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার জানান, খবর শুনে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, হত্যার মিশনে থাকাদের পরিচয় জানা গেছে। তাদের আটকে অভিযান চলছে। আসামিরা ধরা পড়লেই ধনিকে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। র‌্যাবের পক্ষ থেকে ছায়া তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।