ঢাকাWednesday , 13 July 2022
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে

admin
July 13, 2022 7:50 am
Link Copied!

 রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে মোঃ কাউসার আলী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত মোঃ কাউসার আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর মহল্লার মিসবাউল হকের ছেলে ‌। বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুরে হুজরাপুর এলাকার মহানন্দা নদীর খালঘাটে গোসল করতে নামে কাউসার। দীর্ঘক্ষণ উঠে না আসায় স্থানীয়া খোঁজাখুঁজি শুরু করেন । পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় । খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে বেলা দুপুর ২টার দিকে কাউসারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।