ঢাকাWednesday , 13 July 2022
  • অন্যান্য

যশোর চৌগাছায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ২জন গুরুতর আহত

admin
July 13, 2022 7:46 am
Link Copied!

 মনা ,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার (১২ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কয়ারপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী স্বাধীন যশোরের কাঠালতলার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে এবং একই এলাকার বাসিন্দা গুরুতর আহত হওয়া ইবাদত আলীর ছেলে ইমন (১৭) ও হাছান আলী (১৭)। ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার (১২জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে যশোর থেকে মোটরসাইকেল করে তিন যুবক চৌগাছার উদ্দেশ্যে আসছিল। এসময় তারা চৌগাছা উপজেলার কয়ারপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে যশোরগামী একটি মাইক্রোবাসের (যার নং ঢাকা মেট্রো-চ -৫১-৭৭০৭) সাথে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা যশোর কাঠালতলার বাসিন্দা জাহিদুলের ছেলে স্বাধীন মাথায় এবং বুকে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলে থাকা বাকি দুজনের মধ্যে ইমনের পা ভেঙ্গে যায় এবং হাছানের মাথায় গুরুতর আঘাত লাগে। জানা গেছে, বর্তমানে আহত দুজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় ও বুকে গুরুতর আঘাত পাওয়ার কারনে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়। এবং গুরুতর আহত হওয়া বাকি দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।