ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ

admin
July 12, 2022 11:21 pm
Link Copied!

এস,এস,সালেকুর রহমান, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় এক হাফেজিয়া মাদ্রাসাতে পড়ুয়া ছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্তের নাম ওমর ফারুক (২১) সেই যুবককে আটক করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ, মঙ্গলবার সকাল ৯ টারদিকে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে আটক করেন, আটককৃত ওমর ফারুক মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের উত্তর পরানপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই মাদ্রাসা ছাত্রীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক চলছিলো সেই সুত্রধরে গত শনিবার দিবাগত রাত ৯ টারদিকে ঐ ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে আনেন অভিযুক্ত যুবক পরে গ্রামের পুকুরপাড়ে পরিত্যক্ত টয়লেটের পাশে নিয়ে কিশোরী ছাত্রীকে ধর্ষণ করে যুবক ওমর ফারুক, ধর্ষিতা ছাত্রীর মা জানান, শনিবার রাতে আমি এশার নামাজ পড়ছিলাম এ সুযোগে অভিযুক্ত যুবক মেয়েকে ফুসলিয়ে বসতবাড়ির পশ্চিমপাশে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়, ঐ ঘটনার অভিযুক্ত যুবক ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করেছি,এর কঠোর শাস্তি দাবি জানান জানাচ্ছি। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি )শাহিনুর রহমান বলেন, মামলার পরই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে, সঠিক বিচারের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।