ইতি দত্ত, চিফ স্টাফ রিপোর্টার,
ঢাকা বরিশাল মহা-সড়কের গৌরনদী টরকি বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে ঘটনাস্থলে নিহত হয় লরির চালক, এবং আহত হয়েছে অনেক।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।জানা যায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বিএমএফ পরিবহন গৌরনদী টরকি বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা তেলবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার পরপর প্রায় ১ ঘন্টা তীব্র যানযট সৃষ্টি হযেছিল।যানদুটি পুলিশের হেফাজতে নেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
