ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য

কালিগঞ্জে গৃহহীনদের বরাদ্ধকৃত নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

admin
July 12, 2022 8:03 pm
Link Copied!

 এস কে অজিবর

রহমান সাতক্ষীরার জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

উপজেলায় আশ্রয়ন প্রকল্পের গৃহহীন ব্যক্তিদের বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। মঙ্গলবার ( ১২ জুলাই) বিকাল ৩ টায় তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প ও কয়েকটি গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবীর, কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজজামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও স্থানীয় জনপ্রতিনিধি। এসময় উপস্থিত সকলেই কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।