ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে চোলাইমদসহ ১ জন গ্রেপ্তার।

admin
July 12, 2022 3:33 pm
Link Copied!

মোঃ নাজমুল হক (স্টাফ রিপোর্টার)
 নওগাঁ নিয়ামতপুরে চোলাই মদ বিক্রির দায়ে দুলাল কর্মকার (৫০) নামে এক জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গতকাল (১১জুলাই) সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর এলাকার কর্মকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুলালকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। দুলাল কর্মকার ওই ইউনিয়নের কর্মকার পাড়ার বাদল কর্মকারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গুজিশহর এলাকার কর্মকার পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে পালানোর চেষ্টা কালে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ৬ লিটার চোলাই মদ। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত সোমবার রাতে দুলাল কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।