ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য

বকশিগঞ্জে জারি গান শুনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়িতে

admin
July 11, 2022 7:45 pm
Link Copied!

 জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে মাঝের পাড়া গ্রামে ব্রিজের নিচ থেকে সহির উদ্দিন (৫৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সহির উদ্দিন সাধুরপাড়া ইউনিয়নের মাঝের পাড়া গ্রামের মৃত ইনছের আলী ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ইদের দিন রাত ৮টার দিকে সহির উদ্দিন জারি গান শোনার কথা বলে বাড়ী থেকে বের হন। এরপর তিনি আর বাড়ী ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার দুপুরে বাড়ীর পার্শ্বে ব্রিজের নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।