নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রাজশাহী – নওগাঁ মহাসড়কের মহাদেবপুর উপজেলার হিন্দুবাঘা (বেলি ব্রীজ) নামক স্থানে রাস্তার ধারে জঙ্গলের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় সুবল চন্দ্র রায় (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ, নিহত সুবল চন্দ্র নওগাঁ জেলা সদর শহরের হাট-নওগাঁ মহল্লার মৃত-নিতায় চন্দ্র রায়ের ছেলে, ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সোমবার ১১ জুলাই সকাল ১১ টারদিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী রাস্তায় হিন্দুবাঘা (বেলি ব্রীজ) নামক স্থানে রাস্তার ধারে শিকারপুর গ্রামের জৈনক মান্নান নামের এক কৃষক গরুকে খাওয়ানোর জন্য ঘাঁস কাটতে গিয়ে জঙ্গলের ভেতরে একটি অর্ধগলিত লাশ দেখতে পান, ঘটনাটি এলাকার জনসাধারণের মাঝে প্রকাশ পেলে লাশটি দেখার জন্য ঘটনাস্থলে সাধারণ জনগণ ভীড় জমান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ কর্মকর্তা ও ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন, অপরদিকে নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরণের কাপড় ও জুতা দেখে প্রাথমিকভাবে মৃতদেহ সনাক্ত করেন, নিহতের দুই ছেলে সমন রায় ও মানিক রায় জানান, আমার বাবা চাল ও আটার ডিলার ছিলেন, আমার বাবা ১৫/২০ দিন আগে স্টোক করলে চিকিৎসা করে তাকে সুস্থ করা হয় এরপর তিনি গত বৃহস্পতিবার হঠাৎ নিখোঁজ হোন, নিখোজ এর ঘটনায় গত ৮ জুলাই নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে আজ খবর পেয়ে এখানে এসে বাবার অর্ধ গলীত মৃতদেহ দেখতে পেলাম, নিহতের ছেলেরা ও এলাকাবাসী এ ঘটনার সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আজ সকাল সাড়ে ১১ টারদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিক ভাবে রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এছাড়া মৃত্যু রহস্য উদঘাটনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলমান রয়েছে।
