নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মোটরসাইকেল সংঘর্ষে নিহত পুলিশ সদস্য শাহিন আলম (৪০) রানীনগর উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে তিনি কনস্টেবল হিসাবে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন, এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী শিপন বেগমও, রোববার (১০ জুলাই) বিকেল ছয়টার দিকে উপজেলার কুজাইল বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে ঈদের দিন বিকেলে শাহিন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে রাণীনগর থেকে বোনের বাড়ি বান্দাইখাড়ায় কুরবানির মাংস নিয়ে যাচ্ছিলেন, তারা কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাইয়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে শাহিনের মোটরসাইকেলের এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা আঘাত ও থেঁতলে যায়। রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এ ঘটনায় আহত শাহিনের স্ত্রীকে নওগাঁ সদর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে, ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় অপর বেপরোয়া চালক এর আইনগত ব্যবস্থা গ্রহণ করে সঠিক বিচারের আওতায় আনা হবে।
