ঢাকাSaturday , 9 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, পুলিশ সেবার মান বাড়াতে যুক্ত হলো নতুন পিক আপ

Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সদয় প্রদান করা এবং নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের তপ্ত প্রচেষ্টায় জেলা পুলিশের মোটরযান বহরে নতুন করে যুক্ত হল আরো ১টি ডাবল কেবিন পিক আপ, ৯ জুলাই বুধবার পিক-আপটি উদ্বোধন ও হস্তান্তর করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং দ্রুত সেবা সাড়াদানের জন্য সর্বোপরি পুলিশী সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জনগণের কথা ভেবে এই যানবাহন সংযোজিত হওয়ায় টিম নওগাঁর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ স্যারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার মহোদয়, পরবর্তীতে তিনি ডাবল কেবিন পিক-আপটির চাবি পত্নীতলা থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করেন। আরো বলেন,জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশকে সদা সচেতন ও মানসম্মত সেবা দেওয়ার জন্য পুলিশের প্রতি বিশেষ আহ্বান জানান, জনগণের সাথে থেকে পুলিশকে সেবা দিতে প্রস্তুত থাকতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।