ঢাকাSaturday , 9 July 2022
  • অন্যান্য

সরিষাবাড়িতে সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপিত

Link Copied!

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। শনিবার সকাল ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ আজিম উদ্দিন মাস্টার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ইমাম মোঃ আজিম উদ্দিন বলেন, দেড় যুগ ধরে তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এ বছরও মুলবাড়ী, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগাসহ ১৫টি গ্রামের তিন শতাধিক নারী ও পুরুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন। সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আব্দুল মজিদ বলেন, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বলারদিয়ার এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।