ঢাকাSaturday , 9 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বিভিন্ন সড়কে দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগে কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দিয়ে মাটি পরিবহন কাজের উপর গণবিজ্ঞপ্তি জারী করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান নিউজ টাইম বিডিকে জানান, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দ্বারা মাটি পরিবহন-কালে রাস্তায় ফেলে যাওয়া কিছু মাটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে,মানুষের জীবনের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের কথা ভেবে কাঁকড়া, ট্রলি ও অন্যান্য যানবাহন দ্বারা মাটি পরিবহন-কালে রাস্তার উপর যাতে মাটি না পড়ে সেজন্য মাটি পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার জানান, জেলার ১১টি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল পৌর সভার মেয়র, চেম্বারের সভাপতি, ট্রাক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সভাপতির জ্ঞাতার্থেও এই গণবিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনারের অবগতির জন্যও গণবিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছে, জেলা প্রশাসকের জারী করা এই গণবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছে নওগাঁর জনসাধারণ। নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী জেলা প্রশাসক মহোদয়ের জারীকৃত এই গনবিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সড়কে দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ যানবাহন চলাচলে কোন বাধা নেই কিন্তু অবৈধ কিছু যানবাহনের বেপোয়ারা চলাচলের কারণে দেশের সড়ক ও মহাসড়কগুলোতে প্রতিনিয়তই ঘটছে বড় বড় সড়ক দুর্ঘটনা আর বর্তমান সময়ে যত্রতত্র ভাবে সড়কের উপর দিয়ে মাটি পরিবহন করার সময় সড়ক গুলোতে মাটি পড়ার কারণে আরো শতগুন বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সকল শ্রেণির মানুষকে জারীকৃত এই গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন করতে পারলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করলেই এর সুফল নওগাঁবাসী সহ দেশের সকল মানুষেরা ভোগ করতে পারবেন বলে আমি আশাবাদি,তাই সকলেই সচেতন থাকি নিরাপদ জীবন গড়ি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।