গতদুই বছর যাবৎ ছাতড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে ছাতড়ার আশেপাশের এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে সহায়তা করে যাচ্ছে ছাতড়া যুব ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৮ই জুলাই) বাদ আসর ছাতড়া মাদরাসা মাঠে একশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে তেল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মসলা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফজিদুর রহমান, তাহির আলী, আরাফাত মেহেদী হাসান, তাজমুল ইসলাম, নজরুল ইসলাম মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ রানা, আব্দুল কাদের, হাফিজুর রোকন, শাহরিয়ার জামান, রনি, রাব্বিল হোসেন, রানা প্রমূখ। উল্লেখ্য, ছাতড়া যুব ফাউন্ডেশন নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন। সমাজের দুস্থ ও অসহায় মানুষের সেবা করা, বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ সংগঠনটি পথচলা শুরু করে। সংগঠনের সদস্যদের প্রতি মাসের চাঁদা আদায়ের অর্থ দিয়েই এ সংগঠনটি পরিচালিত হয়।
