জিহাদ আহমেদ , জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় কিন্ডার গার্ডেন স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষক উজ্জল মন্ডলকে গেপ্তার করেছে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর আভিযানিক দল। ৭ জুলাই রাত ৪ টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হেরুয়া এলাকার তার নানার বাড়ি থেকে গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জল মন্ডল ইসলামপুর উপজেলার ৪ নং চর এলাকার শহিদ মন্ডলের ছেলে। সে ৪ নং চর এলাকার ব্রাইট নিউ নেশন প্রিপারেটরী এন্ড হাইস্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। জামালপুর র্যাব-১৪ ,সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শিক্ষককে গ্রেপ্তারের পর তাকে ইসলামপুর থানায় সোপর্দ করেছেন র্যাব। এদিকে অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করায় প্রশংসায় ভাসছেন র্যাব-১৪ এর দল। এতে করে ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
