ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য

বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপোরেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্দ্যেগে ঈদ সামগ্রী বিতরন

Link Copied!

 মনা, যশোর জেলার প্রতিনিধিঃ
বছরের ন্যায় এবারও আত্নমানবতার সেবায় এগিয়ে এসেছে বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপোরেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দু:স্থ অসহায় প্রতিবন্ধিও সমিতির সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। দুই’শ জন দুঃস্থ গরীব অসহায় মানুষের ঈদ আনন্দকে আরও একটু বাড়াতে বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপোরেটিভ সোসাইটি লিমিটেডের এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এস আক্কাস আলী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুব,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কাজি শাহজাহান সবুজ, সি এন্ড এফ ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান,দৈনিক সংবাদ প্রতিনিধি দেবুল কুমার দাস,উপজেলা সমবায় পরিদর্শক আলী হোসেন। বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপোরেটিভ সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি রাকিব আহম্মেদের সভাপতিত্বে ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমবায়ী ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এমএ রহিম। অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন সংগঠনের সদস্য রাজু আহম্মেদ,সিমা খাতুন,সেলিনা আক্তার ইভা,সাজেদা খাতুন,বৈশাখী আক্তার, পুতুল ও রিমন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি,সাবান,নুডুলস,ওয়াশিং পাউডার, পেয়াজ,রসুন,ডাল,আলু,লেবু, সবজি ও নগদ অর্থ। প্রধান অতিথি শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এস আক্কাস আলী বলেন, রিপোটার্স মাল্টিপারপাস সোসাইটি প্রতিটি উৎসব ও দূসময়ে গরীব দুঃখি সাধারণ মানুষের পাশে থেকে নিজেরদেরকে আত্নমানবতার সেবক হিসেবে কাজ করে চলেছে।এভাবে দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন,এ সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। ভাল মনের কিছু যুবক এই সংগঠনের হয়ে কাজ করছে। পবিত্র ঈদুল আজহার ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদের এ উদ্যোগ। তিনি সমাজে যারা বিত্তবান আছেন তাদের এমন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।