ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, অতিরিক্ত টোল আদায়ে গুনতে হলো জরিমানা

Link Copied!

 নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলায় দীঘির হাট নামে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের এর অভিযোগ থাকায় ভ্রাম্যমান আদালত সেখানে নজরদারি করে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাট ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সাপাহার উপজেলার বড় পশুর হাট, দীঘির হাটে গরু, ছাগল, মহিষ, ভেড়া ক্রয় বিক্রয়ের সময় হাটের ইজারাদাররা সরকার নির্ধারিত টোল আদায়ের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে এমন অভিযোগ আশার দায়ে হাটের ইজারাদার কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইন ২০০৯ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা। এসময় উপস্থিত ছিলেন সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক নুরুল ইসলাম সুজন সহ প্রমূখ-ভ্রাম্যমান আদালত তাদেরকে এমন অনৈতিক কাজ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।