রহিম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৭ জুলাই ২০২২ইং বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনে সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান গন,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার কর্মকর্তারা সহ শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রমূখ উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ ও উপজেলায় ঈদ জামাতের বিষয়ে আলোচনা করা হয়। ঈদের নামাজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার সু-নিশ্চিত করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিজস্ব জায়নামাজ সঙ্গে নেওয়ার কথাও আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন- যারা এতিম বা যারা চামড়ার হকদার তারা যেন বঞ্চিত না হয় সেজন্য চামড়ার যত্ন নিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ যেন দূষিত না হয় সে জন্য রাস্তার ওপর কোরবানির পশু জবাই করা যাবে না এবং বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
