ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য

যশোর শার্শায় ৩১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

 মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলা থেকে পৃথক অভিযানে ৩০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা সহ তৈমুর মোড়ল মামুন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর রাতে পৃথক দুটি অভিযানে গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটক মামুন শার্শা থানার কাশিপুর বাজারপাড়ার জুলফিকারের ছেলে। ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম একটা টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত আসামীরা দৌঁড়িয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মূল্য ১৫ লক্ষ টাকা। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অপরদিকে, ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে শার্শা থানার কাশিপুর বাজারপাড়া এলাকা থেকে ৬৫০ গ্রাম গাঁজা সহ মামুনকে আটক করে। উদ্ধারকৃত আলামতের মূল্য ১৯ হাজার ৫শ” টাকা। এ সংক্রান্তে এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।