ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল।

admin
April 25, 2022 12:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল ২০২২ রবিবার সন্ধ্যা ছয় টার সময় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাছির উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ক-সার্কেল, যশোর, জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা পৌরসভা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রশিদুল আলম, সরকারি কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিছার আলী, জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, টিএম মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য,

আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধগণ, উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইমাম পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ, অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।

উক্ত অনুষ্টানের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।