জিহাদ আহমেদ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভ্রাম্যমাণ আদালতে পৌর এলাকায় অবৈধ চায়না রিংজাল, কারেন্ট জাল, অবৈধভাবে গাড়ি পার্কিং, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১২জনকে ৭৬ হাজার৫ শত টাকা জরিমানা ও চায়না রিংজাল ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৭জুন বৃহস্পতিবার সকালে
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
