ঢাকাThursday , 7 July 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিক পালিত

Link Copied!

 জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৬ জুলাই বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী । এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম সভাপতিত্বে এসসয় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য মনিরুরজ্জামান মনির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম তারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব,উপজেলা তাঁতীলীগের আহবায়ক রাকিবুল্লাহ রাকিবসহ ৭ ইউনিয়নের যুবমহিলা লীগের কর্মীরে উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম খানম রিমু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।