ঢাকাThursday , 7 July 2022
  • অন্যান্য

যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ছাত্রলীগে কোনো ঠাঁই নেই।-খাদ্যমন্ত্রী

Link Copied!

চাঁদাবাজের কোন স্থান ছাত্রলীগে নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলার চন্দননগর ইউনিয়ন আয়োজিত ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালী তিনি এসব কথা বলেন। দলাদলী করে কখনো ছাত্র লীগের কর্মী হওয়া যায় না। মানুষের বিপদে এগিয়ে এসে, ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করলে সকলে ঐ নেতাকে ভালোবাসে। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, আমি ছাত্র লীগের একজন সাধারণ সদস্য থেকে শুরু করে নিয়ামতপুর থানায় সাংগঠনিক সম্পাদক ও হতে পারি নাই। আজ প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি। আপনাদের দোয়ায় খাদ্য মন্ত্রণালয় শুদ্ধাচার প্রকল্প প্রণোয়নে প্রথম স্থান অধিকার করেছে। ছাত্র লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যারা মাদক সেবী, যারা মাদকের ব্যবসা করে, যারা চাঁদাবাজী করে, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্ব মনে মনে করে অন্য পোষণ করে তাদের ঠাঁই এই সংগঠনে হবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ আসে তাকে বহিঃস্কার করা হবে। দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কারণে। কমিটিতে যারা স্থান পাবে তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। ৬ জুলাই বুধবার বামইন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বৈকাল ৫ টায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। উদ্বোধনের পরেই প্রয়াত আওয়ামীলীগের কর্মী ইউনুস আলী, আঃ রহমান, গোলাম মোস্তফা, আব্দুল মালেক ও সভানেত্রী চান ভানুর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী সরকার, চন্দননগর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র বর্মন, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির, সহ-সম্পাদক অজিত কুমার মুন্ডা, নওগাঁ জেলা ছাত্রলীগের সদস্য মাহাদী হাসান পায়েলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাজেদুল ইসলাম সাজুকে সভাপতি ও বিবেক বর্মনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।