সাজ্জাদ মাহমুদ সুইট।
রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রাজশাহী জেলা যুব মহিলা লীগের আয়োজনে বুধবার ( ৬ জুলাই) সকাল ৭টায় রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কেক কেটা শেষে জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করেন উপস্থিত জেলার নেত্রীরা। এরপর দুপুরে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের “সরেরহাট কল্যানী শিশুসনদ ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতন” এর অসহায় এতিম শিশু ও বৃদ্ধাদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করেন সংগঠনটির জেলার সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুল রহমান ও সাধারণ সম্পাদক গড়গড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলামসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত যুব মহিলা লীগের নেত্রীবৃন্দরা।
