ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য

গৌরনদীতে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে আহত-৩২

Link Copied!

 

মনজুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় দুপুরে যাত্রীবাহি দুই পরিবহনের মূখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩২ জন যাত্রী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে গৌরনদী ও বরিশালের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটনার পর প্রায় দুই ঘন্টার অধিক সময় মহাসড়কে যান চলাচল থাকে।
গৌরনদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.বিপুল হোসেন জানান,

বুধবার দুপুর বারটার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় সিলেট থেকে বরিশালগামী আল মোবারাকা

ও বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রিবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়।

দূর্ঘটনার পরপর গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহত যাত্রেিদর উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।

এবং পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত যান দুটি অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।