ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য

যশোর বেনাপোল সীমান্তে ১৮ কেজি রুপা উদ্ধার

Link Copied!

 মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটা মোটরসাইকেল আটক করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।  বুধবার (৬ই জুলাই) দুপুরে গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটর সাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য-২৫,০৯,১০০/- (পঁচিশ লক্ষ নয় হাজার একশত) টাকা।আটককৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।