ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য

প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল নিয়ামতপুরে বিতরণ।

Link Copied!

রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ৬ জুলাই বুধবার সদর ইউনিয়ন পরিষদে ৪৩৬৭ জন পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ট্যাগ অফিসার মেজবাউল, সচিব রাজু আহমেদ, সদস্য নুরুল ইসলাম রতন, পারুল আক্তার প্রমূখ। উল্লেখ্য, উপজেলার ৮ ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষ্যে ৩৯ হাজার ৯শ ৫৭টি দুস্হ ও অসহায় পরিবার পাবে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।