ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য

ডিমলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ!

Link Copied!

 

সাকিব জাহান (মিশু), নীলফামারী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় আনসার ও ভিডিপির কার্যালয়ের সদস্যদের মাঝে ৯০ টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।

বুধবার (৬-জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সমিতির সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, যেসব গাছের চারা আপনাদের হাতে দেওয়া হলো সেগুলো খুব যত্ন করে রোপণ করবেন। সেই সাথে তিনি আরও বলেন, আপনাদের বাড়ির আশ পাশে খালি যায়গা ফেলে না রেখে বিভিন্ন জাতের গাছ লাগাবেন। তাহলে বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে এবং তার পাশাপাশি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।