নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার থানা পুলিশের চেষ্টায় ৩ শত পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ২ টি গাঁজার গাছ সহ আটক ২ সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ জানান, ৩ শত পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে মঙ্গলবার সন্ধ্যার দিকে এস আই মানিক হোসেন ও এস আই মুস্তাফিজুর রহমান সহ কয়েকজন ফোর্স সহ মান্দা উপজেলার মইনোম গ্রামের মোযাহারুল ইসলাম এর ছেলে মোদাচ্ছের (৩৫) ও একই রাতে আড়াইটার দিকে এস আই মুস্তাফিজুর রহমান ও এস আই রবিউল ইসলাম সহ অভিযান চালিয়ে উপজেলার রায়পুর স্কুল পাড়া গ্রাম হতে দুইটি গাজার গাছ সহ শামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন ওরফে কাহু (৪১) কে গ্রেফতার করেন। গ্রেফতার কালীন সময়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমারের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করেন। একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ গ্রেফতার কৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দেখিয়ে বুধবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদের বিচার কার্য সম্পাদন করা হবে বলে নিশ্চিত করেন।
