রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সকল বালক-বালিকাদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়েছে।
আজ
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সময় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি কাঞ্চন কুমার দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সায়রা খান, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন,নিজের শিক্ষা জীবনের ইতিহাস তুলে ধরে কেন্দ্রের সকল শিশুদের ভালো মনের মানুষ হওয়ার পরামর্শ দেন, তিনি সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে তিনি শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন এবং কেন্দ্রের সকল শিশুদের সাথে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য যে , সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিবগঞ্জ
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর হতে সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রাণপণ কাজ করে যাচ্ছেন। বর্তমানে এ কেন্দ্রে মোট ১৫০জন বালক-বালিকা রয়েছেন।
