ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, স্ত্রীকে হত্যা করায় স্বামীর যাবজ্জীবন জেলঃ

Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় স্ত্রীকে হত্যার করায় স্বামী নফির শাহ (৫৮) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত, মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়, এ ঘটনায় অপর আসামি নফির শাহের দ্বিতীয় স্ত্রী হেমলতাকে বাওইকে (৪০) খালাস প্রদান করা হয়। আসামি নফির শাহ নওগাঁর নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে। জানা যায় ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে রাত সাড়ে ১০টার দিকে নফির শাহ এর বড় স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে নফির শাহের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রমাণিত হওযায় বিচারক নফির শাহকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।