ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

যশোর শার্শায় সীমান্তে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক-২

Link Copied!

 মনা,যশোর জেলার প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল ও শার্শায় ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজন আটক হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  আটককৃতরা হলেন, শার্শার কামার পাড়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২২) ও পাকশিয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে তাইজেল খাঁ (৩৩)। এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সীমান্তের দুটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।