ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

কুড়িগ্রাম জেলায় গাঁজা ও গাজার গাছ সহ আটক ৫ জন

admin
July 5, 2022 8:51 pm
Link Copied!

মোঃ মোখলেছুর রহমান প্রতিনিধি কুড়িগ্রাম জেলা
কুড়িগ্রাম জেলার রৌমারী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে চুরি হাওয়া ব্যাটারীচালিত ভ্যান উদ্ধার ও ১০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা,০১ টি গাঁজার গাছ, মাদক বিক্রির নগদ অর্থসহ মোট ০৫ জনকে গ্রেফতার করে । রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চুরির মামলায় চুরি যাওয়া ব্যাটারীচালিত ভ্যান উদ্ধার অভিযানে আসামী ১) মোঃ সোহেল রানা (৩০), পিতা- মোঃ আতাউর রহমান, গ্রাম- রৌমারী কলেজ পাড়া, ২) মোঃ সাদেক আলী @ সাদেক চোর (৪৫), পিতা- মৃত শুকুর আলী, গ্রাম – কোমরভাঙ্গী সরকার পাড়া, ৩) মোঃ আসমত আলী (৩৫), পিতা- মোঃ নজির হোসেন, গ্রাম – কোমরভাঙ্গী জামাই পাড়া, সর্বথানা- রৌমারী, জেলা- কুড়িগ্রামদেরকে ১০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, আসামী সাদেকের বাড়ি থেকে ০১ টি গাঁজার গাছ লম্বা অনুমান ৪ ফুট, ০১ টি মোটরসাইকেল, মাদক বিক্রির ৭৪৫০ টাকা, ব্যাবহৃত মোবাইল ফোন সহ চুরি যাওয়া ব্যাটারীচালিত ভ্যান উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অটোভ্যান চুরির সাথে জড়িত ১) মোঃ বাবুল হোসেন (৩৫), পিতা- মোঃ সাঈদুল মাস্টার, গ্রাম – জিগ্নিকান্দি, ২) মোঃ মতিয়ার রহমান (৩৭), গ্রাম – নটান পাড়া, উভয় থানা- রৌমারী। গ্রেফতারকৃত ০৫ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।