ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা আরও এক আসামি যশোর থেকে গ্রেফতার মনা

Link Copied!

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা আরও এক আসামি যশোর থেকে গ্রেফতার মনা, যশোর জেলার প্রতিনিধিঃ নড়াইলে কলেজ অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় নুরনবী নামে এক যুবককে যশোর থেকে আটক করেছে নড়াইল পুলিশ। এ নিয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পাঁচজনকে আটক করা হল। রোববার (৩ জুলাই) রাত ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুরনবী ভাড়ায় মোটরসাইকেল চালান। তার বাড়ি নড়াইলের গোবরা এলাকায়। নড়াইল সদর থানার সাইবার ক্রাইম ইউনিটের এএসআই কামাল হোসেন জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রাতে নুরনবীকে আটক করা হয়েছে।এর আগে এই মামলার আসামি মনিরুল ইসলাম রুবেলকে যশোরের বারান্দীপাড়া আমতলা থেকে ও খুলনার বয়রা থেকে রনি গাজীকেও আটক করা হয়েছে। গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দেয়াসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের কাজে বাঁধা দেয়ার ঘটনায় এসআই মুরসালিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৭০/১৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।