ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, বোমা বানানোর সন্ধানঃ

Link Copied!

 নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় র্যাবের অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার সহ দুইজনকে আটক করে র্যাব। সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র্যাব-৫, রাজশাহী এবং র্যাব সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল র্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার ৫ জুলাই রাতে নওগাঁ জেলা সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলী (৫৭) পিতা-মৃত মোশারফ আলীর ৭ম তলা ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য সহ দুইজনকে আটক করে র্যাব।লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ৪ কেজি ২০০গ্রাম, প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার ওজন ২ কেজি ৪০০গ্রাম, পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ২ কেজি ৪০০গ্রাম, পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ১ কেজি ৭০০গ্রাম, বিউটেন গ্যাসযুক্ত কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১ টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১ টি, একটি ব্যাটারী যাতে চঅককঙ ৬ঋ২২ ৯ ঠ সহ আরো লেখা আছে, লাল স্কসটেপ ২ টি, স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, রেজিস্টেন্স ৬টি, বাটন সুইচ ৭টি, টিউনিং সুইচ ৬টি, ওঈ ১টি যাতে ঐঅঘএ লেখা আছে, ইন্ডিকেটর ল্যাম্প ৭টি ইত্যাদি দ্রব্যাদি সহ আসামী মোঃ ওসমান গনি জিসান (৩০) পিতা মোঃ আব্দুল ওয়াদুদ, সাং-দক্ষিন বাড্ডা, ওয়ার্ড নং-২১, থানা-বাড্ডা মেট্রো, জেলা-ঢাকা(ডিএমপি উত্তর) এবং আসামী শংকর অধিকারী মুকেশ (৪০) পিতা মনোরঞ্জন অধিকারী, সাং-নোয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর। উপরোক্ত দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেন র্যাব। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ ফৌজদারী দন্ডবিধি অনুসারে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।