ঢাকাMonday , 4 July 2022
  • অন্যান্য

শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Link Copied!

 

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার বটতলী হাট প্রাঙ্গনে সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা বাবুর সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আবেদ আলী দেওয়ান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বুলু, সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান কবির, সহসম্পাদক অজিত কুমার মুন্ডা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি।
আলোচনা সভা শেষে সোহেল রানা বাবুকে সভাপতি, সবুজ দাসকে সাধারণ সম্পাদক ও মথি তির্কিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।