ঢাকাMonday , 4 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

Link Copied!

 নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদকে সামনে রেখেই চলছে নানান অপকর্ম ঈদকে সামনে রেখে মসল্লার বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা করেন। কুরবানীর ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার মূল্য সঠিক ও সহনীয় রাখতে নওগাঁয় মসল্লার পাইকারি বাজারে “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর” অভিযান চালিয়ে ৪টি দোকানদারকে জরিমানা করেন। রবিবার ৩ জুলাই দুপুরে নওগাঁ শহরের পাইকারি মসল্লার বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়, জরিমানা করা প্রতিষ্ঠান ৪ টি হলো তাপস স্টোর, সুজন স্টোর, হানিফ স্টোর ও মেসার্স শেখ ব্রাদার। অভিযানে নওগাঁ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক শামীম হোসেন জানান, আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে মসল্লা জাতীয় পণ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ করতে ও পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে এবং যৌক্তিক মূল্যে মসলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের কাছে বিক্রয় করার জন্য রবিবার দুপুরে নওগাঁ শহরের পাইকারি মসল্লা পট্টি এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে তাপস স্টোরকে ৫ শত টাকা, সুজন স্টোরকে ১ হাজার টাকা, হানিফ স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স শেখ ব্রাদারকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট পাইকারী ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সচেতন করা হয়, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁয় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এই অভিযানে সকল প্রতিষ্ঠান প্রধানদের সচেতন ও বাজার সহনশীল রাখতে সবাইকে হুঁশিয়ারি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।