ঢাকাMonday , 4 July 2022
  • অন্যান্য

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১৬৪৫ কোটি

Link Copied!

মনা যশোর জেলার প্রতিনিধিঃ

যশোর বেনাপোলে ২০২১-২২ অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউজে লক্ষ্যমাত্রা ৬২৪৫ কোটি বিপরীতে আদায় হয়েছে ৪৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা। এতে ১৬৪৫ কোটি ৮ লাখ টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা ৫১৫৮ কোটি টাকার বিপরীতে এই রাজস্ব ঘাটতির পরিমান ৫৫৮ কোটি ৮ লাখ। এদিকে বেশ কয়েক বছর ধরে এনবিআরের দেওয়া রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বেনাপোল কাস্টমস হাউস। জানা যায়, ২০২১-২২ অর্থবছরে আমদানি পণ্য থেকে এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৬ হাজার ২৪৫ কোটি টাকা। এ হিসাবে রাজস্ব ঘাটতি হচ্ছিল দেড় হাজার কোটির বেশি। তবে বছর শেষের দিকে রাজস্ব পূরনে শঙ্কা দেখা দেওয়ায় লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয় ৫ হাজার ১৫৮ কোটি টাকা। কিন্তু ৩০ জুন বছর শেষে ৪ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা আদায়ে ঘাটতি থেকে যায় ৫৫৮ কোটি ৮ লাখ টাকা। পণ্য খালাসে নানান জটিলতা ও বন্দরের অব্যবস্থাপনা রাজস্ব ঘাটতির কারণ বলে জানিয়েছে কাস্টমস। বন্দরের দূর্বল অবকাঠামো, কাস্টমসে খাদ্য দ্রব ও কেমিকেল জাতীয় পণ্য খালাসে জটিলতা ও অধিক শুল্ক আয়ের পণ্য আমদানি কমে এ অবস্থার সৃষ্টি হয়েছে বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বেনাপোল বন্দর থেকে ভারতের দ্বিতীয় বাণিজ্যিক শহর হিসাবে পরিচিত কলকাতার দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ বন্দর দিয়ে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ কেমিকেল ও খাদ্য দ্রব জাতীয় পণ্য। এখান থেকে বড় অংকের রাজস্ব আসে সরকারের। তবে সুষ্ঠ ও নিরাপদ বাণিজ্য পরিচালনায় বন্দর ও কাস্টমসে আজও গড়ে উঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। এ অবস্থা থেকে উত্তরোন হতে বন্দরে ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, কেমিকেল ও খাদ্য দ্রব থেকে বড় রাজস্ব আসে। তবে বেনাপোল কাস্টমসে বিএসটিআই ও বিএসআইআরের অফিস না থাকায় এ ধরনের পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা। এতে কাঙ্খিত রাজস্ব আসছেনা। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বন্দরে নতুন জায়গা অধিগ্রহন, পণ্যগার তৈরী ও বন্দরের নিরাপত্তা প্রাচীর নির্মানের কাজ শুরু করা হয়েছে। শেষ হয়েছে সিসি ক্যামেরা বসানো ও অটোমেশন পদ্ধতি।তবে সব স্থাপনা নির্মান শেষ হতে এখনো ২ বছর সময় লাগবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।