ঢাকাSunday , 3 July 2022
  • অন্যান্য

নিয়ামতপুর সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Link Copied!

নওগাঁ নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই রবিবার বিকেলে সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলনে উদ্বোধক ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অবিনাশ মহন্ত এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মজুমদার, নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম রেজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক হিসেবে পুনরায় আব্দুল আজিজ ও যুগ্ম আহ্বায়ক হিসেবে নাইমুর রহমানের নাম ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।