ঢাকাSunday , 3 July 2022
  • অন্যান্য

১.৫ কেজি গাঁজাসহ নিয়ামতপুরে এক যুবক গ্রেপ্তার।

Link Copied!

রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ নিয়ামতপুরে গতকাল ২ জুলাই শনিবার বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকটির নাম মাহিদুর ইসলাম (৩০)। তিনি উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট মাদ্রাসাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশের একটি বিশেষ দল নিয়ামতপুর- মান্দা উপজেলায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া বাজারের মামুনুর রশিদের ধানী জমির পাশে ঐ যুবকটি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। ডিবি পুলিশের বিশেষ দল কাপাষ্টিয়া বাজারে পৌঁছালে বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করে ডিবি পুলিশ। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১কেজি ৫০০ গ্রাম গাঁজা। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা বাদী হয়ে এজাহার দায়ের করেন। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।