ঢাকাSaturday , 2 July 2022
  • অন্যান্য

সাতক্ষীরার কলারোয়ায় পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Link Copied!

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামান (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২ জুলাই) সকালে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার-১৩ সাব পিলার-৩ এর ৯ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় সেখান থেকে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি দেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ বদরুজ্জামানকে আটক করা হয়। জব্দ করা অস্ত্র দুটির বাজার মূল্য এক লাখ ১০ হাজার ২৪০ টাকা। তিনি আরও জানান, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।