এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০১/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়ক সংলগ্ন চারাবটতলা জনৈক আবু তালেব এর চায়ের দোকানের উত্তর পাশ হইতে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১. মোঃ ওলিউল্লাহ সরদার @ সাদ্দাম @ ওলি(২৯), পিতা-মৃত আব্দুল বারী সরদার ,স্থায়ী: গ্রাম- নারিকেলি, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ ২. মোঃ সাকিব হোসেন(২০), পিতা-আনারুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- মাঝ সখিপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন একই তারিখ পৃথক-পৃথক অভিযানে দেবহাটা থানাধীন ০২ নং পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত উত্তর পারুলিয়া (সন্নাসখোলা) গ্রামস্থ সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী মহাসড়ক সংলগ্ন সন্নাসখোলা পূজামন্দেরের সামনে হইতে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী ৩। মোঃ জামির হোসেন গাজী(২৪), পিতা-মোঃ জাকির হোসেন গাজী ,স্থায়ী: গ্রাম- ইটাগাছা, (৭ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখ সিআর ৯৬০/২১ এর আসামী ৪। এস.এম আফতাবুজ্জামান, পিতা-এস.এম শফিকুল, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া আসামীদেরকে ইং- ০২/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
