রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানের জানাজা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। গতকাল ১জুলাই শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় তার জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান প্রমূখ। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা জড়িয়ে তাকে দলীয় ভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করে সম্মান জানান খাদ্যমন্ত্রী। আঃ রহমানের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন খাদ্যমন্ত্রী এবং শোকশন্তু পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞান করেন। উপস্থিত বক্তব্যে মন্ত্রী বলেন, আঃ রহমান নিঃস্বার্থ ভাবে দলের জন্য কাজ করেছে। সে কখনো পদের জন্য লোভ করেনি। শুধু বলতো, যা ভালো হয় করেন। চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের অগ্রভাগে ছিলেন এবং চন্দননগর থেকে নিয়ামতপুরে রেজাল্ট নিয়ে যেতো আঃ রহমান। এসব বলতে গিয়ে মন্ত্রীর গলা ভারী হয়ে যায় এবং চোখে কান্না এসে যায়। মন্ত্রী আরও বলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা ছিলো তার। দলের নেতাকর্মীর কাছে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তার মৃত্যুতে স্হানীয় আওয়ামী লীগের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। তার জানাজায় অংশ গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহঃ প্রকৌশলী বজলুর রশিদসহ অন্যান্যি কর্মকর্তারাও। উল্লেখ্য গত ১ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজে ডায়রিয়া জনিত কারণে তাকে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক জ্ঞানী-গুণী রেখে যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
