ঢাকাSaturday , 2 July 2022
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পাওয়ার টিলার ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

Link Copied!

 রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাঁশ পট্টিতে আজ শনিবার ২/০৭/২০২২ইং সকাল সাড়ে আট টার সময় সোনামসজিদ থেকে কানসাট গামী পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যান আরোহী ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে পরে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি উপজেলার মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২) । শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, পাওয়ার টিলারের ধাক্কায় এক জন নিহত হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।