ঢাকাSaturday , 2 July 2022
  • অন্যান্য

যশোর কেশবপুরে যুবককে গলা কেটে হত্যা

Link Copied!

 মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

 ফাইল যশোরের কেশবপুরে চঞ্চল দাস (২৫) নামের এক নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার মজিদপুর গ্রামের ঋষিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চঞ্চল দাস একই এলাকার কার্তিক দাসের ছেলে। তিনি কেশবপুর বাজারে একটি সেলুনে কাজ করতেন। নিহতের বাবা কার্তিক দাস জানান, রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি কলাবাগানে যান চঞ্চল। এমন সময়ে চিৎকার শুনে এলাকাবাসী সেখানে গেলে চঞ্চলের গলা ও পেট কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।