উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি সু-স্বাস্থ্য কামনায় ও সিলেট বন্যায় ভাষীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার জুমার বাদ (১ জুলাই) বরিশালের উজিরপুর যুবদলের উদ্যোগে, শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা জেবুন্নেছা মাদ্রাসা এতিম খানার জামে মসজিদে যুবদলের উদ্যোগে এই দোয়া-মিলাদের আয়োজনে এতিম ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ,সদস্য সচিব মো.পনির হোসেন খাঁন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো.আজাদ হোসেন বাশার,যুগ্মসাধারণ সম্পাদক শাকিব হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.কাইউম হাওলাদার, শোলক ইউনিয়নের বিএনপি সভাপতি মো.আজিজ মোল্লা,সাধারন সম্পাদক মো.মনির হোসেন জমাদার,উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল,মাছুম, সদস্য রফিক সিকদার,কামাল তালুকদার, ইয়াছিন, ছাত্রদলের আহ্বায়ক মনিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় সহ সিলেটে বন্যায় নিহত, অসহায় মানুষের জন্য কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
