মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা রথখোলা শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও রথ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রথযাত্রা উপলক্ষে পূজা করা হয়, এরপর রথ নিয়ে শোভাযাত্রা সহকারে রথখোলা থেকে গৈলা বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মের সস্রাধিক ভক্তবৃন্দ রথ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী গৈলা রথখোলা ব্রিটিশ আমল থেকেই এখানে রথের পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মালম্বীদের মাধ্যমে জানা যায় কলির যুগে শ্রীকৃষ্ণ, তার বোন সৌভোদা ও বলরাম, রথে চড়ে তার মাসির বাড়িতে পুরী যায়। তখন থেকেই সনাতন হিন্দু ধর্মে অনুসারীরা আষাড় মাসের এই দিনে প্রথম রথযাত্রা, রথের পূজা বা রথ শোভাযাত্রা করেন। এরপর আবার এক সপ্তাহ পরে ফিরা রথযাত্রা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী হিন্দুদের কাছ থেকে জানা যায় আগামী শনিবার আবার ফেরা রথ যাত্রা অনুষ্ঠিত হবে।
