ঢাকাFriday , 1 July 2022
  • অন্যান্য

শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার।।।।।।

Link Copied!

 মোঃকায়সার রশীদ,  শেরপুরজেলা প্রতিনিধি ।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ তোতার ছেলে সাদ্দাম (২৬) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। গোপন সংবাদমাধ্যমে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়ার নির্দেশে এসআই মোঃ আবদুর রাজ্জাক, এসআই মোঃ আতিকর রহমান ও এএসআই নাইমূল ইসলাম সহ পুলিশের একটি দল পূর্ব ধানশাইল মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় রত অবস্থায় ১৫০ পিস ইয়াবাসহ সাদ্দাম ( ২৬) নামের যুবককে গ্রেফতার করে। এসময় আরও দুইজন পালিয়ে যায়। গ্রেফতার কৃত সাদ্দামের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ৪০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়েরের পর শেরপুর আদালতে হাজির করা হয়েছে বলে জানান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।