ঢাকাFriday , 1 July 2022
  • অন্যান্য

মাত্র ছয় মাসে জবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা

Link Copied!

 কমিটি দেওয়ার মাত্র ছয় মাসের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানানো হয়েছে। গত ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ (১লা জুলাই) বিকেল ৩ টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেইজে একটি প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।” কমিটি হওয়ার ছয় মাসের ব্যবধানে কী কারণে এ কমিটির কার্যক্রম স্থগিত করা হলো এ সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগ কিছুই বলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।