জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুন সকালে পৌর শহরে ভোক্তা অধিকার আইন, ফুটপাত দখল ও কারেন্ট জাল বিক্রির অপরাধে ৭ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন জনগণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
